জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রকল্প সাজানোর নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ৫:৫৪ এএম
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রকল্প সাজানোর নির্দেশ

সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে চলমান প্রকল্পগুলো পরিমার্জন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্প পর্যালোচনা নিয়ে সোমবার (২০ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই প্রকল্পগুলো হাতে নেওয়া হবে এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়নের মাধ্যমে এই সরকারের মেয়াদেই ফলাফল দৃশ্যমান করা হবে। তিনি জানান, সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর।

বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সব বিষয় নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তিনি নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে জনগণের সর্বোচ্চ সুফল নিশ্চিত করার পরামর্শ দেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সব মন্ত্রণালয়ের প্রকল্প পর্যালোচনা চলছে। তিনি বলেন, এ বছর অধিক সংখ্যক প্রকল্প অনুমোদন করতে হবে, যাতে বর্তমান মেয়াদেই কাজ শেষ করা সম্ভব হয়। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...