ভাটারায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ শিশুসহ ৩ জনের অবস্থা সংকটাপন্ন

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ১১:২৯ এএম
ভাটারায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ শিশুসহ ৩ জনের অবস্থা সংকটাপন্ন

রাজধানীর ভাটারা থানা এলাকায় গ্যাসপাইপ লিকেজ থেকে সৃষ্ট এক ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের তিনজন সদস্য মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে নতুন বাজার ১০০ ফিট রোডের একটি বহুতল ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ওই পরিবারের আট বছরের এক শিশুও রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

জানা গেছে, দগ্ধরা হলেন ওই বাসার বাসিন্দা মো. শাহিন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং শাহিনের ভাগ্নি আপছা (৮)। প্রতিবেশীদের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, দোকানের কর্মচারী শাহিন ওই ছয়তলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ভোরে হঠাৎ জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হলে আগুনে তাদের সবাই ঝলসে যায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে শাহিনের শরীরের ৫০ শতাংশ, ফাহিমার ৪৫ শতাংশ এবং শিশু আপছার ৪০ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই খুবই গুরুতর এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রথম ২৪ ঘণ্টা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...