যাত্রাবাড়ীতে সামান্য তর্কেই প্রতিবেশীর কিলঘুষিতে তরুণের মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ৫:৩১ এএম
যাত্রাবাড়ীতে সামান্য তর্কেই প্রতিবেশীর কিলঘুষিতে তরুণের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রতিবেশীর ন্যাক্কারজনক হামলায় প্রাণ হারিয়েছেন রিফাত মৃধা (১৮) নামের এক তরুণ। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রায়েরবাগের খানবাড়ির মোড়ে নিজ বাসার সামনে তাকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রিফাত পটুয়াখালীর দশমিনা উপজেলার হাসেম মৃধার ছেলে এবং পেশায় একটি কার্টন কারখানার কর্মী ছিলেন। তিনি সন্ধ্যায় বাসার সামনে বসে ছিলেন। এ সময় প্রতিবেশী শাকিল এসে তাকে গাঁজা সেবনের বিষয়ে অপমানজনক প্রশ্ন করেন। রিফাত এর প্রতিবাদ করলে শাকিল তাকে গালিগালাজ ও মারধর শুরু করেন। প্রাথমিকভাবে স্থানীয়দের মীমাংসার পর শাকিল আবার এসে রিফাতকে বেধর মারধর করেন। এতে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারালে আসামি পালিয়ে যান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত শাকিল ও তার পরিবার বাসায় তালা দিয়ে পালিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...