সায়েদাবাদ বাস টার্মিনালে ডিএমপি ও ডিএসসিসির অভিযান, ১৬ দোকান উচ্ছেদ

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ১১:১৭ এএম
সায়েদাবাদ বাস টার্মিনালে ডিএমপি ও ডিএসসিসির অভিযান, ১৬ দোকান উচ্ছেদ

রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের স্বার্থে সায়েদাবাদ বাস টার্মিনালে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যৌথ এই উদ্যোগে টার্মিনালের প্রবেশপথ ও অভ্যন্তরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরানো হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাতে পরিচালিত এই অভিযানে ডিএসসিসির একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোট ১৬টি দোকান ও গাড়ি মেরামতের কারখানা উচ্ছেদ করা হয়। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, অবৈধ স্থাপনা অপসারণের ফলে টার্মিনালের গুরুত্বপূর্ণ স্থানগুলো এখন দখলমুক্ত, যা যাত্রী ও যানবাহনের চলাচলের সুবিধা বাড়িয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনস্বার্থে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...