মিরপুরে ইয়াবাসহ মাদক কারবারি ও দুই ছিনতাইকারী গ্রেফতার
রাজধানীর মিরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পৃথক অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ইয়াবা ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মো. নাসিম শেখ (৪৩), সোহেল (৩৬) ও সম্রাট শেখ (৩২)।
শুক্রবার (১৭ জুলাই) রাতভর মিরপুরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। দক্ষিণ পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি নাসিম শেখকে গ্রেফতার করে পুলিশ। পরে একই দিন সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বর থেকে ছিনতাইকারী সোহেলকে এবং রাতে হোপের গলি এলাকা থেকে সম্রাট শেখকে গ্রেফতার করা হয়। ট্রাফিক-মিরপুর পুলিশের সহযোগিতায় সম্রাটকে আটক করা সম্ভব হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক অবিলম্বে সংস্কারের নির্দেশ মেয়রের
অটোগ্যাস স্টেশন লাইসেন্স: নতুন আবেদন গ্রহণ স্থগিত
শ্রম আইন সংস্কার ও নতুন কর্মসংস্থানে আইএলওর সহযোগিতা চায় বাংলাদেশ
সাবেক মন্ত্রী জাবেদের ফ্ল্যাটে দুদক, উদ্ধার রোলেক্স ও ৮ বিলাসবহুল…
সিলেটে শুরু হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৬’
সংসদ আধুনিকায়নে ই-পার্লামেন্ট ও প্রশিক্ষণে ইউএনডিপির সহযোগিতা চান ডেপুটি স্পিকার

আরও পড়ুন

মিরপুরে ইয়াবাসহ মাদক কারবারি ও দুই ছিনতাইকারী গ্রেফতার
রাজধানীর মিরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পৃথক অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ইয়াবা ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মো. নাসিম শেখ (৪৩), সোহেল (৩৬) ও সম্রাট শেখ (৩২)।
শুক্রবার (১৭ জুলাই) রাতভর মিরপুরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। দক্ষিণ পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি নাসিম শেখকে গ্রেফতার করে পুলিশ। পরে একই দিন সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বর থেকে ছিনতাইকারী সোহেলকে এবং রাতে হোপের গলি এলাকা থেকে সম্রাট শেখকে গ্রেফতার করা হয়। ট্রাফিক-মিরপুর পুলিশের সহযোগিতায় সম্রাটকে আটক করা সম্ভব হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক অবিলম্বে সংস্কারের নির্দেশ মেয়রের
অটোগ্যাস স্টেশন লাইসেন্স: নতুন আবেদন গ্রহণ স্থগিত
শ্রম আইন সংস্কার ও নতুন কর্মসংস্থানে আইএলওর সহযোগিতা…
সাবেক মন্ত্রী জাবেদের ফ্ল্যাটে দুদক, উদ্ধার রোলেক্স ও…
সিলেটে শুরু হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৬’
সংসদ আধুনিকায়নে ই-পার্লামেন্ট ও প্রশিক্ষণে ইউএনডিপির সহযোগিতা চান…