সাবেক মন্ত্রী জাবেদের ফ্ল্যাটে দুদক, উদ্ধার রোলেক্স ও ৮ বিলাসবহুল গাড়ির চাবি
আদালতের নির্দেশে সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে ঢোকা হয় এবং সেখানে থাকা মালামালের ইনভেন্টরি তালিকা তৈরি শুরু করা হয়। এরই মধ্যে ওই ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রীর সন্ধান পাওয়া গেছে।
অভিযানের প্রথম দিনেই চমকে দেওয়া তথ্য মিলেছে। সংস্থাটি সেখানে প্রায় ৩০০টি কোট, ৫৩২টি টাই, মার্সিডিজ বেঞ্জসহ আটটি বিলাসবহুল গাড়ির চাবি, মুক্তার গহনা ও ঝাড়বাতি উদ্ধার করেছে। এছাড়াও একটি রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড পাওয়া গেছে, যা লন্ডন থেকে কেনা ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের বলে জানা গেছে এবং যার বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা। ওয়ারেন্টি কার্ডে সাইফুজ্জামান চৌধুরীর নাম উল্লেখ রয়েছে।
দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান জানান, প্রায় সাড়ে সাত হাজার বর্গফুটের দুই ফ্ল্যাট আদালতের ক্রোক আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে রিসিভারের নিয়ন্ত্রণে আনা হচ্ছে। তালিকা তৈরির কাজ সোমবারও চলবে। তবে দুদকের ধারণা, অভিযানের আগেই অনেক মূল্যবান সামগ্রী অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে।
সম্পর্কিত খবর
রাজনীতি নয়, ৫০৩ উপজেলার সুষম উন্নয়নই সরকারের লক্ষ্য: মঈন খান
পেনসিলভানিয়ার এরিতে বন্দুক হামলায় নিহত ৮, বন্দুকধারীরও মৃত্যু
বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ: ৪১টি প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি…
সম্পর্ক পুনর্গঠনে বাংলাদেশের জনমত বুঝতে হবে ভারতকে: রাষ্ট্রদূত মুশফিক
জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগই মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সতর্ক করল আইএসপিআর

সাবেক মন্ত্রী জাবেদের ফ্ল্যাটে দুদক, উদ্ধার রোলেক্স ও ৮ বিলাসবহুল গাড়ির চাবি
আদালতের নির্দেশে সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে ঢোকা হয় এবং সেখানে থাকা মালামালের ইনভেন্টরি তালিকা তৈরি শুরু করা হয়। এরই মধ্যে ওই ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রীর সন্ধান পাওয়া গেছে।
অভিযানের প্রথম দিনেই চমকে দেওয়া তথ্য মিলেছে। সংস্থাটি সেখানে প্রায় ৩০০টি কোট, ৫৩২টি টাই, মার্সিডিজ বেঞ্জসহ আটটি বিলাসবহুল গাড়ির চাবি, মুক্তার গহনা ও ঝাড়বাতি উদ্ধার করেছে। এছাড়াও একটি রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড পাওয়া গেছে, যা লন্ডন থেকে কেনা ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের বলে জানা গেছে এবং যার বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা। ওয়ারেন্টি কার্ডে সাইফুজ্জামান চৌধুরীর নাম উল্লেখ রয়েছে।
দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান জানান, প্রায় সাড়ে সাত হাজার বর্গফুটের দুই ফ্ল্যাট আদালতের ক্রোক আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে রিসিভারের নিয়ন্ত্রণে আনা হচ্ছে। তালিকা তৈরির কাজ সোমবারও চলবে। তবে দুদকের ধারণা, অভিযানের আগেই অনেক মূল্যবান সামগ্রী অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে।
সম্পর্কিত খবর
রাজনীতি নয়, ৫০৩ উপজেলার সুষম উন্নয়নই সরকারের লক্ষ্য:…
পেনসিলভানিয়ার এরিতে বন্দুক হামলায় নিহত ৮, বন্দুকধারীরও মৃত্যু
বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগ: ৪১টি প্রকল্পে ১০ হাজার…
সম্পর্ক পুনর্গঠনে বাংলাদেশের জনমত বুঝতে হবে ভারতকে: রাষ্ট্রদূত…
জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগই মূল লক্ষ্য:…
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, সতর্ক করল…