যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। রোববার (১৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার যাত্রাবাড়ী থানার এলাকায় ওই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি থেকে শুরু করে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা। আটককৃতরা হলেন— রুবেল (৩০), মো. নাজমুল (৩৮), জুবায়ের ভুঁইয়া আবু তালহা (২০), সাব্বির, নজরুল ইসলাম, হেদায়াত হোসেন (২৪), মো. হাসান মিয়া (২৫), মো. রিয়াদ (১৯), মাহাবুব (৩৭), মো. সিদ্দিক (৪০), কাউসার জয়জিৎ (৩০), শহর আলী (৫০), মো. রিয়াজ (২৬) এবং জি এম রানা আহমেদ।
ডিএমপির এই কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। রোববার (১৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার যাত্রাবাড়ী থানার এলাকায় ওই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি থেকে শুরু করে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা। আটককৃতরা হলেন— রুবেল (৩০), মো. নাজমুল (৩৮), জুবায়ের ভুঁইয়া আবু তালহা (২০), সাব্বির, নজরুল ইসলাম, হেদায়াত হোসেন (২৪), মো. হাসান মিয়া (২৫), মো. রিয়াদ (১৯), মাহাবুব (৩৭), মো. সিদ্দিক (৪০), কাউসার জয়জিৎ (৩০), শহর আলী (৫০), মো. রিয়াজ (২৬) এবং জি এম রানা আহমেদ।
ডিএমপির এই কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…