কাজাখস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, বিমান প্রধানের অভিনন্দন

প্রাইম বার্তা অনলাইন
১৯ জুলাই ২০২৬ ৪:৫৯ পিএম
কাজাখস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা, বিমান প্রধানের অভিনন্দন

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশের কন্যারা। উইমেন্স জুনিয়র এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। এই ঐতিহাসিক সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

রোববার (১৯ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। টুর্নামেন্ট জুড়ে দলটির যোদ্ধা মনোভাব, নিখুঁত শৃঙ্খলা এবং দুর্দান্ত খেলার ধারা প্রশংসিত হয়েছে। ফাইনাল খেলার সময় মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উজ্জীবিত করেন বিমান বাহিনী প্রধান এবং ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি প্রত্যক্ষ করেন শিরোপা জয়ের মুহূর্ত।

ফেডারেশন সভাপতি মনে করেন, এই জয় দেশের নারী হকির উন্নতিতে নতুন দিগন্ত সৃষ্টি করবে এবং আগামী প্রজন্মের খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধার পরিচয় দিতে উৎসাহ যোগাবে। দেশের হকির বিকাশ ও খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...