ডিমলায় সর্বোচ্চ ১০১ মিলিমিটার, দেশের ৬ জেনায় অতিভারী বৃষ্টি
মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। এই সময়ের মধ্যে রংপুরের ডিমলায় সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতিভারী বৃষ্টির মাত্রায় পড়ে। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অবিরাম বৃষ্টিপাতের কারণে স্বাভাবিক জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে এবং যানজট সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় রংপুর সদরে ৭২ মিলিমিটার, তেতুলিয়ায় ৫৬ মিলিমিটার, কুমিল্লায় ৫৬ মিলিমিটার, খুলনায় ৬২ মিলিমিটার, হাতিয়ায় ৫৯ মিলিমিটার এবং কক্সবাজারে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলে ২৯ মিলিমিটার, ময়মনসিংহে ২৯ মিলিমিটার, সিলেটে ৩৩ মিলিমিটার, ঈশ্বরদীতে ১১ মিলিমিটার এবং ভোলায় ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিকে অতিভারী এবং ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিকে ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২০ জুলাই সোমবার থেকে পরবর্তী পাঁচ দিন মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

