বরিশালে জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, গ্রেফতার ১
বরিশাল নগরের সদর রোডস্থ বাসভবনে হামলার শিকার হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার মেয়ে অ্যাডভোকেট নাদিমা মোহাম্মদী খান। শনিবার গভীর রাতে এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে।
ভুক্তভোগী নাদিমা মোহাম্মদী খান জানান, তার চাচা নজরুল ইসলাম খানের প্ররোচনায় মাদক ব্যবসায়ীরা তার ওপর হামলা চালায়। পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে তাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এরপর রোববার সকালে বরিশাল কোতোয়ালি মডেল থানায় নাদিমা বাদী হয়ে নজরুল ইসলাম খান, রেজাউল ইসলাম সাব্বির ও জাহিদুল ইসলাম রাজুসহ পাঁচজনকে এজাহারনামীয় আসামি করে মামলা দায়ের করেন। এজাহারে অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকেও আসামি করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে চাঁদনী নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

আরও পড়ুন

বরিশালে জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, গ্রেফতার ১
বরিশাল নগরের সদর রোডস্থ বাসভবনে হামলার শিকার হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার মেয়ে অ্যাডভোকেট নাদিমা মোহাম্মদী খান। শনিবার গভীর রাতে এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে।
ভুক্তভোগী নাদিমা মোহাম্মদী খান জানান, তার চাচা নজরুল ইসলাম খানের প্ররোচনায় মাদক ব্যবসায়ীরা তার ওপর হামলা চালায়। পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে তাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এরপর রোববার সকালে বরিশাল কোতোয়ালি মডেল থানায় নাদিমা বাদী হয়ে নজরুল ইসলাম খান, রেজাউল ইসলাম সাব্বির ও জাহিদুল ইসলাম রাজুসহ পাঁচজনকে এজাহারনামীয় আসামি করে মামলা দায়ের করেন। এজাহারে অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকেও আসামি করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে চাঁদনী নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…