পাহাড়তলীর অস্ত্র মামলার পলাতক ডাইল জাহেদ গ্রেফতার
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক হওয়া ব্যক্তির নাম জাহেদ হারুণী ওরফে জাহিদ হোসেন ওরফে ‘ডাইল জাহেদ’ (৪০)। তিনি পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার বাসিন্দা তোফাজ্জল আলীর ছেলে। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় দায়ের করা অস্ত্র আইনের একটি মামলার (মামলা নং-২৯(০৪)১৯) গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পুলিশ ও আদালতের নাগরিক তালিকায় তিনি বিভিন্ন নামে পরিচিত ছিলেন।

র্যাব সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে পাহাড়তলীর পোর্ট কানেক্টিং রোডের কলকা সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন বারো আউলিয়া কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
পাহাড়তলীর অস্ত্র মামলার পলাতক ডাইল জাহেদ গ্রেফতার
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র মামলার দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক হওয়া ব্যক্তির নাম জাহেদ হারুণী ওরফে জাহিদ হোসেন ওরফে ‘ডাইল জাহেদ’ (৪০)। তিনি পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার বাসিন্দা তোফাজ্জল আলীর ছেলে। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় দায়ের করা অস্ত্র আইনের একটি মামলার (মামলা নং-২৯(০৪)১৯) গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পুলিশ ও আদালতের নাগরিক তালিকায় তিনি বিভিন্ন নামে পরিচিত ছিলেন।

র্যাব সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে পাহাড়তলীর পোর্ট কানেক্টিং রোডের কলকা সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন বারো আউলিয়া কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…