অটোগ্যাস স্টেশন লাইসেন্স: নতুন আবেদন গ্রহণ স্থগিত

প্রাইম বার্তা অনলাইন
১৯ জুলাই ২০২৬ ৯:২৫ পিএম
অটোগ্যাস স্টেশন লাইসেন্স: নতুন আবেদন গ্রহণ স্থগিত

নতুন অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনের লাইসেন্সের আবেদন আপাতত বিবেচনা করা হবে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। গত ১৫ জুলাই সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়ের সই করা এক চিঠিতে প্রধান বিস্ফোরক পরিদর্শকের কার্যালয়কে এ নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

যদিও মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সাময়িক স্থগিতাদেশের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে সংশ্লিষ্টদের ধারণা, অটোগ্যাস স্টেশন স্থাপন ও লাইসেন্স প্রদানের বিদ্যমান নীতিমালা, নিরাপত্তা ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা কিংবা লাইসেন্স প্রদান প্রক্রিয়া নিয়ে বিস্তারিত পর্যালোচনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে নতুন অটোগ্যাস স্টেশন নির্মাণ বা বিদ্যমান স্থাপনায় কোনো পরিবর্তন আনার আগে বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন নিতে হয়। পাশাপাশি স্টেশন পরিচালনার ক্ষেত্রে ২০০৪ সালের এলপিজি বিধিমালা অনুযায়ী নিরাপত্তা বিধান মেনে চলতে হয়। ফলে এই স্থগিতাদেশ নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...