সাবেক মন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার রোলেক্সের সন্ধান

প্রাইম বার্তা অনলাইন
১৯ জুলাই ২০২৬ ৫:১০ পিএম
সাবেক মন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার রোলেক্সের সন্ধান

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের বাসায় তল্লাশি চালিয়ে একটি দামী রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড উদ্ধার করেছে। লন্ডনের বিখ্যাত হ্যারডস থেকে কেনা এই ১৮ ক্যারেট স্বর্ণের ঘড়িটির আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

রোববার (১৯ জুলাই) ওই ফ্ল্যাটের মালামাল তালিকাভুক্ত করার সময় এই কার্ডটি পাওয়া যায়। দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান জানান, ওয়ারেন্টি কার্ড অনুযায়ী, ২০১৯ সালের ২৪ জানুয়ারি সাইফুজ্জামান চৌধুরী লন্ডনের ‘হ্যারডস’ থেকে রোলেক্স সেলিনি ডেট (মডেল ৫০৫১৯) মডেলের ঘড়িটি কিনেছিলেন। কার্ডের মালিকানা স্বত্বের স্থানেও তার নাম রয়েছে।

বিদেশে অবৈধ সম্পদের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে রোববার সকাল সাড়ে ১০টায় আদালতের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। গত নির্বাচনের আগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ ওঠার পর থেকেই দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...