স্ত্রী ডা. জুবাইদা ঢামেকের ছাত্রী হওয়ায় প্রধানমন্ত্রীকে ‘দুলাভাই’ স্বাগত

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ৭:৩৮ এএম
স্ত্রী ডা. জুবাইদা ঢামেকের ছাত্রী হওয়ায় প্রধানমন্ত্রীকে ‘দুলাভাই’ স্বাগত

ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে এসে অভিনব অভিজ্ঞতার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে শহীদ ডা. মিলন অডিটরিয়ামে পা রাখলে উপস্থিত চিকিৎসক ও শিক্ষার্থীরা তাঁকে উচ্ছসিত কণ্ঠে ‘ডিএমসির দুলাভাই, ডিএমসিতে স্বাগতম’ স্লোগান দিয়ে বরণ করে নেন। প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান এই প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী হওয়ায় স্বামীকে নিয়ে এমন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জানা গেছে, ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালের বিসিএস পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছান তারেক রহমান। শহীদ মিলন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০টি মেডিকেল কলেজের জন্য নির্মাণাধীন ১৯টি আধুনিক হোস্টেল ভবন প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেলের দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের উদ্বোধন করেন। এ ছাড়া ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ শেষে ক্যাম্পাসে স্মারক বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...