কেরানীগঞ্জে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার র‍্যাবের

প্রাইম বার্তা অনলাইন
১৩ আগস্ট ২০২৬ ৩:৫১ পিএম
কেরানীগঞ্জে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার র‍্যাবের

রাজধানীর কেরানীগঞ্জ থেকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। আটক ব্যক্তির নাম মো. বাদল হক (৫৯)। গতকাল বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, কেরানীগঞ্জ মডেল থানাধীন ইমামবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই পলাতককে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপন করছিলেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া অনুযায়ী বাদল হককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ওই মামলায় আদালত পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...