চসিকের বড় অভিযান: ৬০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা
ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গত বুধবার (১২ আগস্ট) বিকেলে নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা প্রায় ৬শ’ স্থাপনা ও টং দোকান অপসারণ করা হয়েছে।
চাক্তাই এলাকার ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোলচত্বর পর্যন্ত সড়কের দুই পাশের প্রায় ৫০০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এছাড়া ৪ নম্বর ওয়ার্ডের পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় পৃথক অভিযানে শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা অভিযানটি পরিচালনা করেন।
একইসাথে মশক নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে চসিক। বিভিন্ন এলাকায় মশার ঔষধ ছিটানোর পাশাপাশি ড্রেন ও নর্দমা পরিষ্কার করা হয়। পানি জমাট বদ্ধ হওয়া থেকে রক্ষা করতে ময়লার ভাগাড়ও সরিয়ে ফেলা হয়। চসিক সূত্র জানায়, জনসাধারণের হাঁটাচলা সহজ করতে এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করতে এই উদ্যোগ অব্যাহত থাকবে। জনগণকেও নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

চসিকের বড় অভিযান: ৬০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা
ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গত বুধবার (১২ আগস্ট) বিকেলে নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা প্রায় ৬শ’ স্থাপনা ও টং দোকান অপসারণ করা হয়েছে।
চাক্তাই এলাকার ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোলচত্বর পর্যন্ত সড়কের দুই পাশের প্রায় ৫০০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এছাড়া ৪ নম্বর ওয়ার্ডের পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় পৃথক অভিযানে শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা অভিযানটি পরিচালনা করেন।
একইসাথে মশক নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে চসিক। বিভিন্ন এলাকায় মশার ঔষধ ছিটানোর পাশাপাশি ড্রেন ও নর্দমা পরিষ্কার করা হয়। পানি জমাট বদ্ধ হওয়া থেকে রক্ষা করতে ময়লার ভাগাড়ও সরিয়ে ফেলা হয়। চসিক সূত্র জানায়, জনসাধারণের হাঁটাচলা সহজ করতে এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করতে এই উদ্যোগ অব্যাহত থাকবে। জনগণকেও নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…