ঢামেকে প্রধানমন্ত্রী, স্ত্রী জুবাইদাকে নিয়ে শিক্ষার্থীদের ‘দুলাভাই’ স্লোগান

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ৫:৪৮ এএম
ঢামেকে প্রধানমন্ত্রী, স্ত্রী জুবাইদাকে নিয়ে শিক্ষার্থীদের ‘দুলাভাই’ স্লোগান

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে এসে অভিনব এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে শহীদ ডা. মিলন অডিটরিয়ামে পা রাখতেই চিকিৎসক ও শিক্ষার্থীরা উচ্ছসিত কণ্ঠে ‘ডিএমসির দুলাভাই, ডিএমসিতে স্বাগতম’ স্লোগান দিতে শুরু করেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এই প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করা এই মেধাবী চিকিৎসক ১৯৯৫ সালের বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। স্ত্রীর এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে আসায় শিক্ষার্থীদের এমন স্নেহময় স্বাগত দেখে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান দুজনেই মুচকি হাসেন। এর আগে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে সকাল ১০টায় ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শহীদ মিলন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় তাকে ১০টি মেডিকেল কলেজের জন্য নির্মাণাধীন ১৯টি আধুনিক হোস্টেল ভবনের মধ্যে ঢাকা মেডিকেলের দুটি ছাত্রী হোস্টেলের মডেল উপস্থাপন করা হয়। এছাড়া ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন তারেক রহমান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...