তথ্যমন্ত্রী স্বপন, সঠিক তথ্য প্রচারে তথ্য ক্যাডারের ভূমিকা জরুরি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তি নির্ভর এই যুগে দ্রুত তথ্য প্রবাহের মধ্যেও সঠিক ও দায়িত্বশীল খবর পরিবেশন করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, তথ্যই শক্তি এবং এই শক্তিকে যথাযথভাবে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তথ্য ক্যাডারের কর্মকর্তাদের মূল দায়িত্ব। বৃহস্পতিবার রাজধানীর তথ্য ভবনে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গুজব এবং অপপ্রচার মোকাবিলায় সঠিক তথ্য দিয়ে দ্রুত সাড়া দেওয়ার ওপর জোর দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের মুখপাত্র হিসেবে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সরকারের উন্নয়ন ও সাফল্যের খবর দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে হবে। তথ্য মন্ত্রণালয়কে এমনভাবে গড়ে তুলতে হবে যেন তা একটি আধুনিক ডিভাইসের মতো কাজ করে, যেখানে ইনফরমেশনের সফট কন্টেন্ট ও সফট পাওয়ার ইনস্টল করা থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এছাড়া বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ইফতার মাহফিলে অংশ নেন।
সম্পর্কিত খবর
রতনদিয়া মধ্যপাড়া অন্তু শাকিব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রমাদান গিফট বিতরণ
“ফ্যামিলি কার্ড পেতে কোনো সুপারিশ ও টাকা লাগবে না”— এমপি…
সৌদিতে চারবার বিক্রি, ধর্ষণের শিকার প্রবাসী নারীর হাহাকার
ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য বিশেষ ট্রেন, দেখুন সময়সূচি
জুলাই সনদ স্থগিত চাওয়া রিট: রোববার শুনানির দিন ধার্য
কর্মচারীদের কর্মকর্তা পদে পদোন্নতি: ফাইল তলব শিক্ষামন্ত্রীর

আরও পড়ুন

তথ্যমন্ত্রী স্বপন, সঠিক তথ্য প্রচারে তথ্য ক্যাডারের ভূমিকা জরুরি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তি নির্ভর এই যুগে দ্রুত তথ্য প্রবাহের মধ্যেও সঠিক ও দায়িত্বশীল খবর পরিবেশন করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, তথ্যই শক্তি এবং এই শক্তিকে যথাযথভাবে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তথ্য ক্যাডারের কর্মকর্তাদের মূল দায়িত্ব। বৃহস্পতিবার রাজধানীর তথ্য ভবনে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গুজব এবং অপপ্রচার মোকাবিলায় সঠিক তথ্য দিয়ে দ্রুত সাড়া দেওয়ার ওপর জোর দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের মুখপাত্র হিসেবে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সরকারের উন্নয়ন ও সাফল্যের খবর দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে হবে। তথ্য মন্ত্রণালয়কে এমনভাবে গড়ে তুলতে হবে যেন তা একটি আধুনিক ডিভাইসের মতো কাজ করে, যেখানে ইনফরমেশনের সফট কন্টেন্ট ও সফট পাওয়ার ইনস্টল করা থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এছাড়া বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ইফতার মাহফিলে অংশ নেন।
সম্পর্কিত খবর
রতনদিয়া মধ্যপাড়া অন্তু শাকিব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রমাদান…
“ফ্যামিলি কার্ড পেতে কোনো সুপারিশ ও টাকা লাগবে…
সৌদিতে চারবার বিক্রি, ধর্ষণের শিকার প্রবাসী নারীর হাহাকার
ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য বিশেষ ট্রেন, দেখুন সময়সূচি
জুলাই সনদ স্থগিত চাওয়া রিট: রোববার শুনানির দিন…