বিয়ের প্রলোভনে পুলিশ সার্জেন্টকে ধর্ষণ, ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড
বিবাহের প্রতিশ্রুতি দিয়ে এক নারী পুলিশ সার্জেন্টকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় জাহিদুল ইসলাম জাহিদ খান নামের এক ভূমি ব্যবসায়ীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৫ নভেম্বর ম্যাট্রিমনি অ্যাপের মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে আসামির পরিচয় হয়। পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের বিষয় নিয়েও আলোচনা হয়। এরপর লালবাগের বাসায় আসা-যাওয়ার সুযোগে বিবাহের প্রলোভন দেখিয়ে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন জাহিদ। এছাড়া ব্যবসায় লাভবান করার কথা বলে প্রায় ১৫ লাখ ৬৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত ৫ ফেব্রুয়ারি লালবাগ থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নারী পুলিশ সার্জেন্ট। এরপর গত ১৮ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার শুনানিতে আসামির আইনজীবী সাকিব আহমেদ জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

বিয়ের প্রলোভনে পুলিশ সার্জেন্টকে ধর্ষণ, ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড
বিবাহের প্রতিশ্রুতি দিয়ে এক নারী পুলিশ সার্জেন্টকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় জাহিদুল ইসলাম জাহিদ খান নামের এক ভূমি ব্যবসায়ীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৫ নভেম্বর ম্যাট্রিমনি অ্যাপের মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে আসামির পরিচয় হয়। পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের বিষয় নিয়েও আলোচনা হয়। এরপর লালবাগের বাসায় আসা-যাওয়ার সুযোগে বিবাহের প্রলোভন দেখিয়ে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন জাহিদ। এছাড়া ব্যবসায় লাভবান করার কথা বলে প্রায় ১৫ লাখ ৬৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত ৫ ফেব্রুয়ারি লালবাগ থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নারী পুলিশ সার্জেন্ট। এরপর গত ১৮ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার শুনানিতে আসামির আইনজীবী সাকিব আহমেদ জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…