ওয়াশিংটনের দাস নয় মাদ্রিদ: ইরান ইস্যুতে স্পেনের কঠোর জবাব

প্রাইম বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬ ১০:৫২ পিএম
ওয়াশিংটনের দাস নয় মাদ্রিদ: ইরান ইস্যুতে স্পেনের কঠোর জবাব

ইরানে সম্ভাব্য হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছে স্পেন। বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি উপেক্ষা করে স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মনতেরো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তার দেশ ওয়াশিংটনের কোনো অনুগত বা দাস নয়। দুই দেশের মধ্যে এই ইস্যুকে কেন্দ্র করে কূটনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ঘাঁটি ব্যবহারের অনুমতি না দিলে স্পেনের সাথে ওয়াশিংটনের বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করা হবে। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রতিক্রিয়ায় মনতেরো বলেন, তারা কোনো ধরনের হুমকি মেনে চলবে না এবং নিজেদের মূল্যবোধ রক্ষায় অটল থাকবে। তিনি জোর দিয়ে বলেন, স্পেন কারো দাস বা ভৃত্য হয়ে কাজ করবে না।

এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই সংঘাতকে একটি বড় বৈশ্বিক বিপর্যয় ডেকে আনার ঝুঁকি হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি জানান, বিশ্বের জন্য ক্ষতিকর বা তাদের মূল্যবোধের পরিপন্থী কোনো প্রতিশোধমূলক কর্মকাণ্ডের অংশ হবে না মাদ্রিদ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...