টয়লেটের জন্য ৪৫ মিনিট লাইন, যুদ্ধজাহাজে হাহাকার

প্রাইম বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬ ১০:৩৯ পিএম
টয়লেটের জন্য ৪৫ মিনিট লাইন, যুদ্ধজাহাজে হাহাকার

যুদ্ধের প্রস্তুতি নয়, বরং প্রস্রাবণ ব্যবস্থার জন্য হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। জাহাজের প্রায় ৫ হাজার নাবিক ও সেনা সদস্যরা এখন চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। শৌচাগার ব্যবহারের জন্য তাদের প্রায় ৪৫ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও রসিকতা হয়েছে।

প্রতিবেদনে জানা গেছে, গত ১৫ জানুয়ারি জাহাজটির এই সমস্যার কথা প্রথম প্রকাশ পায়। জাহাজটির জটিল ভ্যাকুয়াম সিস্টেমটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। ডকইয়ার্ডে ফিরে না আসা পর্যন্ত এটির সম্পূর্ণ মেরামত অসম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত জুন মাস থেকে জাহাজটি টানা সমুদ্রে অবস্থান করছে এবং মিশনের সময়সীমা দ্বিতীয়বারের মতো বাড়ানো হয়েছে। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন ডেভিড স্কারোসি স্বীকার করেছেন, মিশনের মেয়াদ বাড়ানোর বিষয়টি তাকেও অবাক করেছে। তিনি পরিবারের সাথে বাড়ির উঠোনে সময় কাটানোর আশা করলেও পরিস্থিতি তার পক্ষে সহায়ক হয়নি।

মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে আবারও সেখানে পাঠানো হচ্ছে। সাধারণত ছয় মাসের মিশন হলেও ইরানের সাথে সম্ভাব্য সংঘাতের কারণে এটি অনেক বেশি দিন সাগরে কাটাচ্ছে। অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টগোমারি বলেছেন, এই বিশাল রণতরিটি এখন স্বাভাবিক সময়ের চেয়ে বেশি দীর্ঘ সময় ধরে মোতায়েন রয়েছে। তবে মার্কিন নৌবাহিনী দাবি করেছে, এই পয়োনিষ্কাশন সমস্যার কারণে তাদের যুদ্ধ সক্ষমতার ওপর কোনো প্রভাব পড়বে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...