রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, কঠোর জবাবের ঘোষণা ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ১২:৩৮ পিএম
রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, কঠোর জবাবের ঘোষণা ট্রাম্পের

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ভোরে এই হামলার ঘটনায় কূটনৈতিক কমপাউন্ডে আগুন ধরে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ড্রোন দূতাবাসের বাইরের অংশে আঘাত হানলে সেখানে সীমিত আকারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, তবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও কমপাউন্ডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায় এবং একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে, সম্ভাব্য হুমকির কারণে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও ধাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেয় মার্কিন দূতাবাস। এই ঘটনার পর উপসাগরীয় অঞ্চলে আরও ড্রোন হামলার চেষ্টা চলছে বলে খবর পাওয়া গেছে।

এই হামলার জেরে চারজন মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার খবর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, দূতাবাসে এই জঘন্য হামলা এবং মার্কিন সেনা হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র শিগগিরই শক্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো জানিয়েছে, হামলার পরপরই দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...