ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ চান না যুক্তরাষ্ট্র: ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ১১:৩৭ এএম
ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ চান না যুক্তরাষ্ট্র: ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরানের সাথে বছরের পর বছর ধরে চলা কোনো যুদ্ধে জড়াতে চায় না ওয়াশিংটন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য হলো ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী সংঘাত এড়ানোর বিষয়ে জোর দিয়েছেন তিনি।

ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসন শুধু পরবর্তী তিন-চার বছরের জন্য ইরানকে থামিয়ে রাখতে চায় না, বরং তারা চায় চিরতরে পারমাণবিক অস্ত্রমুক্ত ইরান। এর জন্য ইরানের বর্তমান শাসন ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচির সমালোচনা করে তিনি দাবি করেন, তেহরানের স্থাপনাগুলো বেসামরিক উদ্দেশ্যে নয়, বরং অস্ত্র তৈরির জন্যই তৈরি।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর পর থেকে তেহরান সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে পালটা হামলা চালিয়ে আসছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...