কয়েক মাসের মধ্যে অভেদ্য হতো ইরান, তাই এখনই হামলা: নেতানিয়াহু
ইরানের ওপর সম্প্রতি চালানো সামরিক অভিযানের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, তেহরান আগামী কয়েক মাসের মধ্যে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে যেকোনো আক্রমণের জন্য অভেদ্য বা সুরক্ষিত করে তুলতে চাইছিল, যার ফলে এই মুহূর্তে হামলা চালানো অপরিহার্য হয়ে পড়েছিল।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরাইলি প্রধানমন্ত্রী দাবি করেন, ইরান নতুন ধরনের ভূগর্ভস্থ বাঙ্কার নির্মাণ করছিল যা ভবিষ্যতে বাইরের যেকোনো সামরিক হস্তক্ষেপকে ব্যর্থ করে দিতে সক্ষম। তিনি অভিযোগ করেন, গতবার তাদের স্থাপনায় আঘাত হানার পরও তারা কোনো শিক্ষা গ্রহণ করেনি বরং আরও বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। নেতানিয়াহু ইরানকে একটি ‘অসংশোধনযোগ্য’ এবং ‘ধর্মান্ধ’ শক্তি হিসেবে অভিহিত করে বলেন, তাদের মূল উদ্দেশ্য আমেরিকাকে ধ্বংস করা।
তার মতে, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো যদি মাটির নিচে সুরক্ষিত হয়ে যায়, তবে তা যে কোনো বাহ্যিক শক্তির নাগালের বাইরে চলে যাবে, যা সমগ্র বিশ্বের জন্যই হুমকিস্বরূপ। এ কারণেই সময় থাকতেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে এই পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

কয়েক মাসের মধ্যে অভেদ্য হতো ইরান, তাই এখনই হামলা: নেতানিয়াহু
ইরানের ওপর সম্প্রতি চালানো সামরিক অভিযানের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, তেহরান আগামী কয়েক মাসের মধ্যে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে যেকোনো আক্রমণের জন্য অভেদ্য বা সুরক্ষিত করে তুলতে চাইছিল, যার ফলে এই মুহূর্তে হামলা চালানো অপরিহার্য হয়ে পড়েছিল।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরাইলি প্রধানমন্ত্রী দাবি করেন, ইরান নতুন ধরনের ভূগর্ভস্থ বাঙ্কার নির্মাণ করছিল যা ভবিষ্যতে বাইরের যেকোনো সামরিক হস্তক্ষেপকে ব্যর্থ করে দিতে সক্ষম। তিনি অভিযোগ করেন, গতবার তাদের স্থাপনায় আঘাত হানার পরও তারা কোনো শিক্ষা গ্রহণ করেনি বরং আরও বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। নেতানিয়াহু ইরানকে একটি ‘অসংশোধনযোগ্য’ এবং ‘ধর্মান্ধ’ শক্তি হিসেবে অভিহিত করে বলেন, তাদের মূল উদ্দেশ্য আমেরিকাকে ধ্বংস করা।
তার মতে, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো যদি মাটির নিচে সুরক্ষিত হয়ে যায়, তবে তা যে কোনো বাহ্যিক শক্তির নাগালের বাইরে চলে যাবে, যা সমগ্র বিশ্বের জন্যই হুমকিস্বরূপ। এ কারণেই সময় থাকতেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে এই পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…