ইরান ইস্যুতে সরাসরি যুদ্ধে জড়াবে না ন্যাটো: মার্ক রুত্তে

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ৪:০৮ এএম
ইরান ইস্যুতে সরাসরি যুদ্ধে জড়াবে না ন্যাটো: মার্ক রুত্তে

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমর্থন জানালেও এই যুদ্ধে সরাসরি অংশ নেবে না পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ব্রাসেলসে সাংবাদিকদের সামনে ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে স্পষ্ট করে জানিয়েছেন, তেহরানের সাথে সংঘাতে জড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই।

জার্মান গণমাধ্যম এআরডি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে রুত্তে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা হ্রাস করতে ওয়াশিংটন ও তেল আবিব যে যৌথ অভিযান চালাচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জোট হিসেবে এই লড়াইতে ন্যাটোর অংশগ্রহণ নেই বলেও জোর দেন তিনি।

এই পরিস্থিতিতে সদস্য দেশগুলোর ভূমিকা কী হবে? জবাবে ন্যাটো মহাসচিব বলেন, সম্মিলিতভাবে কোনো সামরিক হস্তক্ষেপ না থাকলেও নিজ নিজ সিদ্ধান্ত নিয়ে কোনো সদস্য রাষ্ট্র আমেরিকাকে সহযোগিতা করতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...