ইরান অভিযান চার সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্পের দাবি

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৫:২৮ এএম
ইরান অভিযান চার সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্পের দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আগামী চার সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরান একটি বিশাল ও শক্তিশালী দেশ বলে এই অভিযান সম্পন্ন করতে এই সময়টুকু লাগতে পারে, তবে তার আগেই এটি শেষ হওয়ারও সম্ভাবনা রয়েছে। ট্রাম্প এও জানান, ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে তিনি উন্মুক্ত রয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদরদপ্তর ধ্বংসের দাবি করেছে। রোববার (১ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তাদের হামলায় আইআরজিসির সদরদপ্তর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একইসঙ্গে মার্কিন বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে।

সংঘাত আরও বাড়তে থাকায় ইরান থেকে ইসরায়েলের জেরুজালেম শহরে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় করেছে। পশ্চিম জেরুজালেমে ধারাবাহিক বিস্ফোরণের শব্দও শোনা গেছে, যা অঞ্চলটিতে উদ্বেগ বৃদ্ধি করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...