সীতাকুণ্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খাবার ও পুরস্কার দিল বন্ধন লিও ক্লাব

প্রাইম বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৬ ৮:১৪ পিএম
সীতাকুণ্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খাবার ও পুরস্কার দিল বন্ধন লিও ক্লাব

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মাদরাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে লিও ক্লাব অব চিটাগাং বন্ধন। শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার ফৌজদারহাটের সিলিমপুর সিডিএ হযরত উমরা (রা.) মডেল মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় ক্লাবের সদস্যরা এবং মাদরাসা কর্তৃপক্ষ।

লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের পৃষ্ঠপোষকতায় এবং লায়ন আদনান চৌধুরীর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। লিও ক্লাবের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আবুল খায়ের। এছাড়াও মাদরাসার শিক্ষক মাওলানা রবিউল হোসেন এবং লিও ক্লাবের এমরান হোসেন রাফি, সজিব হোসেন, আব্দুল কাদের, ইরফান, আজিজ, অয়ন, আবিদ ও নুরজামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে মাদরাসার ছাত্রদের নিয়ে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি লায়ন আবুল খায়ের বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরণের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি রবিউল আওয়াল মাসের তাৎপর্য তুলে ধরে এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সব শিক্ষার্থীকে মিষ্টি ও চকলেট দিয়ে উৎসাহিত করা হয়। শেষে মাওলানা রবিউল হোসেনের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...