ইরানে মার্কিন-ইসরাইলি হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ বলল উত্তর কোরিয়া

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৯:১৫ পিএম
ইরানে মার্কিন-ইসরাইলি হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ বলল উত্তর কোরিয়া

ইরানের ওপর চালানো সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হামলাকে সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে ‘অবৈধ আগ্রাসন’ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে। পিয়ংইয়াং মনে করে, কোনো অবস্থাতেই এ ধরনের আগ্রাসী যুদ্ধ গ্রহণযোগ্য হতে পারে না।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-তে দেওয়া এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের ‘হেজেমনিক ও গ্যাংস্টারোচিত’ নীতির কারণে তাদের এই হামলায় জড়িত থাকা অপ্রত্যাশিত নয়। ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরেই একতরফা শক্তি প্রয়োগের ওপর নির্ভরশীল বলেও তীব্র সমালোচনা করা হয় ওই বিবৃতিতে।

এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে উত্তর কোরিয়া জানায়, এই ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। তারা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিশ্ববাসীকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...