প্রতিশোধ: ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও মিসাইল হামলা

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৬:৫৩ পিএম
প্রতিশোধ: ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও মিসাইল হামলা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যৌথ আগ্রাসনের জের ধরে প্রতিশোধমূলক অভিযানে নেমেছে ইরান। রোববার (১ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকে একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেল আবিবের হাকিরিয়া কমপ্লেক্স, তেল নফ বিমানঘাঁটি এবং জেনারেল স্টাফ হেডকোয়ার্টারসহ একাধিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান।

আইআরজিসি জানিয়েছে, ‘ট্রু প্রমিস ৪’ অভিযানের ষষ্ঠ ধাপ হিসেবে এই হামলা পরিচালিত হয়েছে। একইসঙ্গে ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটিকেও এই অভিযানের আওতায় আনা হয়েছে। শনিবার সকাল থেকে ইরানের ওপর আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার পরিপ্রেক্ষিতে এই পাল্টা হামলা হচ্ছে।

তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, দখলকৃত ভূখণ্ড ও মার্কিন ঘাঁটিগুলোতে সতর্কতামূলক সাইরেনের শব্দ তারা আর থামতে দেবে না। শত্রুপক্ষের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন কঠোর এবং ভিন্ন ধরনের পদক্ষেপ নিতে থাকবে ইরান। মধ্যপ্রাচ্যে এই পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...