তেল আবিবে ইরানের ব্যাপক হামলা, বিস্ফোরণে কেঁপে উঠল শহর
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনের জবাবে রোববার (১ মার্চ) ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর তেল আবিবে বিমান হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সংবাদমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, শহরে সতর্কতা সাইরেন বেজে ওঠার পরপরই আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইরানের দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে গিয়ে তেল আবিবের আকাশে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এসময় আকাশে অন্তত এক ডজন বিস্ফোরণের ভয়াবহ শব্দ শোনা গেছে। উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে মার্কিন-ইসরায়েল জোটের হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান শুরু করে তেহরান। এই সংঘাতে এ পর্যন্ত ইসরায়েলে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এদিকে, এই পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইসরায়েল দাবি করেছে যে তারা ইরানের মজুদ করা ক্ষেপণাস্ত্রের অর্ধেকই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে তা ‘অবৈধ’ বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। পরিস্থিতি আরও ঘোরালো আকার ধারণ করায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

তেল আবিবে ইরানের ব্যাপক হামলা, বিস্ফোরণে কেঁপে উঠল শহর
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনের জবাবে রোববার (১ মার্চ) ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর তেল আবিবে বিমান হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সংবাদমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, শহরে সতর্কতা সাইরেন বেজে ওঠার পরপরই আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইরানের দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে গিয়ে তেল আবিবের আকাশে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এসময় আকাশে অন্তত এক ডজন বিস্ফোরণের ভয়াবহ শব্দ শোনা গেছে। উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে মার্কিন-ইসরায়েল জোটের হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান শুরু করে তেহরান। এই সংঘাতে এ পর্যন্ত ইসরায়েলে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এদিকে, এই পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইসরায়েল দাবি করেছে যে তারা ইরানের মজুদ করা ক্ষেপণাস্ত্রের অর্ধেকই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে তা ‘অবৈধ’ বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। পরিস্থিতি আরও ঘোরালো আকার ধারণ করায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…