খামেনির মরদেহের ছবি দেখানো হলো ট্রাম্প ও নেতানিয়াহুকে

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৪:৪৩ পিএম
খামেনির মরদেহের ছবি দেখানো হলো ট্রাম্প ও নেতানিয়াহুকে

ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান সংঘাতের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃতদেহের একটি ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখানো হয়েছে। দেশটির দুটি টেলিভিশন নেটওয়ার্ক এই দাবি করেছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলোতে প্রচারিত বিবৃতিতে জানানো হয়, শনিবার ভোরে তেহরানে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন খামেনি। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই লিডারশিপ হাউস কমপ্লেক্সে বড় ধরনের ক্ষয়ক্ষতির সত্যতা পেয়েছে। এই হামলায় তার মেয়ে, জামাতা, নাতনি এবং এক পুত্রবধূ নিহত হয়েছেন বলে জানা গেছে।

খামেনির মৃত্যুর পর ইরানজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো এখন তার ছবি ও কোরআন তেলাওয়াত প্রচার করছে। ইরানের নিরাপত্তা পরিষদ এই হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে এবং একে নিপীড়কদের বিরুদ্ধে নতুন করে সংগ্রামের ডাক বলে উল্লেখ করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...