তেল আবিবে ইরানের হামলায় ধ্বংস হলো ৪০ ভবন, উচ্ছেদ দুইশ’ বাসিন্দা

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ২:৩৭ পিএম
তেল আবিবে ইরানের হামলায় ধ্বংস হলো ৪০ ভবন, উচ্ছেদ দুইশ’ বাসিন্দা

ইসরাইলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে শনিবার (১ মার্চ) ইরানের পরিচালিত ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় শহরটির অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী এই হামলার ফলে শহরের বহু ভবন আংশিক বা পুরোপুরি ধসে পড়েছে, যদিও ইসরাইলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল।

হামলার তীব্রতায় তেল আবিবের অন্তত ৪০টি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভবনগুলোর কাঠামোগত ঝুঁকির কারণে দুই শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে এবং তাদের পুনর্বাসনের জন্য শহরের তিনটি হোটেলে আশ্রয় দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে পৌর প্রশাসন।

তেহরান এই হামলাকে তাদের ‘ষষ্ঠ দফার’ অভিযান হিসেবে দাবি করেছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে ভবনগুলো মেরামতের কাজ শুরু করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...