ডিভোর্স হয়নি, তাই নতুন করে বিয়ের প্রশ্নই আসে না: বুবলী

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৪৬ পিএম
ডিভোর্স হয়নি, তাই নতুন করে বিয়ের প্রশ্নই আসে না: বুবলী

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে দীর্ঘদিন ধরেই বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার একটি জনপ্রিয় পডকাস্টে আসা করে সেই জল্পনার অবসান ঘটালেন নায়িকা নিজেই। তিনি স্পষ্ট জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে তার আনুষ্ঠানিক কোনো বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি।

সম্প্রতি একটি পডকাস্টে সঞ্চালক যখন তাকে নতুন করে বিয়ের প্রশ্ন করেন, তখন বুবলী জানান, যেহেতু তিনি ডিভোর্সড নন, তাই বিয়ের প্রশ্নই আসে না। তিনি বলেন, বৈবাহিক অবস্থান হিসেবে বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা—এই পরিচয়গুলোই থাকে, ‘অতীত’ বলে কোনো অপশন নেই। এছাড়া শাকিব খানের নতুন পাত্রী খোঁজার খবর প্রসঙ্গে তিনি এটিকে একান্তই ব্যক্তিগত বিষয় বলে উড়িয়ে দেন।

এক সন্তানের জননী বুবলী জানান, সম্পর্কের মাঝে মাঝে ভুল বোঝাবুঝি বা অভিমান তৈরি হতে পারে। তবে সময়ের সাথে সাথে অনেক জটিলতার সমাধান হয়ে যায়। তার এই বক্তব্যে স্পষ্ট হয়ে গেল যে, আইনি ভিত্তিতে তারা এখনো একে অপরের সঙ্গে সম্পর্কিত আছেন এবং সব গুঞ্জন সত্ত্বেও তিনি ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...