গণধোলাইয়ে নিহত সন্ত্রাসী সম্রাটের সহযোগী গ্রেফতার
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে চাঁদাবাজির ঘটনায় গণপিটুনিতে অমৃত মন্ডল ওরফে সম্রাট (বাহিনী প্রধান) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী সেলিম শেখ (২৬) কে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাতে সম্রাট তার সহযোগীদের নিয়ে হোসেনডাঙ্গা এলাকায় ব্যবসায়ী শহীদুল শেখের বাড়িতে চাঁদা আদায় করতে যান। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে সম্রাট ও তার সহযোগীদের আটক করে গণপিটুনি দেয়।
গণপিটুনির একপর্যায়ে সম্রাটের কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলেই সন্ত্রাসী সম্রাট নিহত হন। এ সময় তার সহযোগী সেলিম শেখ গুরুতর আহত হন।
খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্রাটের মরদেহ উদ্ধার করে এবং আহত অবস্থায় সেলিম শেখকে আটক করে। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃত সেলিম শেখ কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের মো. ইসলাম শেখের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃত সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
বিদ্যালয় আছে, পড়াশোনার আগ্রহ আছে—শুধু নেই নিরাপদে সেখানে পৌঁছানোর পথ
বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
গলাচিপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২…
গলাচিপায় মাদকের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি
শিক্ষকের বুলিংয়ের অভিযোগ তদন্তের দাবি অভিভাবক নেতাদের
গলাচিপায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

Rénové divertissement et https://gangstasino-casino-20.vercel.app pour une expérience ludique sans pareil…
Anspruchsvolle Unterhaltung finden, mit https://nvv-casino-online-14.vercel.app die passende Auswahl treffen und…
আরও পড়ুন

গণধোলাইয়ে নিহত সন্ত্রাসী সম্রাটের সহযোগী গ্রেফতার
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে চাঁদাবাজির ঘটনায় গণপিটুনিতে অমৃত মন্ডল ওরফে সম্রাট (বাহিনী প্রধান) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী সেলিম শেখ (২৬) কে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাতে সম্রাট তার সহযোগীদের নিয়ে হোসেনডাঙ্গা এলাকায় ব্যবসায়ী শহীদুল শেখের বাড়িতে চাঁদা আদায় করতে যান। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে সম্রাট ও তার সহযোগীদের আটক করে গণপিটুনি দেয়।
গণপিটুনির একপর্যায়ে সম্রাটের কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলেই সন্ত্রাসী সম্রাট নিহত হন। এ সময় তার সহযোগী সেলিম শেখ গুরুতর আহত হন।
খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্রাটের মরদেহ উদ্ধার করে এবং আহত অবস্থায় সেলিম শেখকে আটক করে। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃত সেলিম শেখ কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের মো. ইসলাম শেখের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃত সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
বিদ্যালয় আছে, পড়াশোনার আগ্রহ আছে—শুধু নেই নিরাপদে সেখানে…
বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
গলাচিপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,…
গলাচিপায় মাদকের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি
শিক্ষকের বুলিংয়ের অভিযোগ তদন্তের দাবি অভিভাবক নেতাদের
গলাচিপায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার…