রাজবাড়ীতে আতর শেখ হত্যা মামলার আসামি সিদ্দিক গ্রেফতার
রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারনামীয় আসামি সিদ্দিক (৪৫) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
রবিবার (১৫ মার্চ) রাত পৌনে ১১ টার দিকে রাজবাড়ী সদর থানাধীন মাটিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিদ্দিক রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া খন্দকারপাড়া গ্রামের শফি শেখের ছেলে।
জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে আতর শেখ, রাকিব, আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ আরও কয়েকজন গুরুতর রক্তাক্ত জখম হন। হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত আতর শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন
স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরকারের কঠোর…
ঈদের আগে দৌলতদিয়ায় ম্যাজিস্ট্রেটের অভিযান, যাত্রী হয়রানিতে জেল-জরিমানা
কালুখালীতে ভিজিএফ চাল কেলেঙ্কারি! দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাংশা পৌর সচিবের বিরুদ্ধে দরিদ্রদের ঈদ উপহারের চাল আত্মসাতের অভিযোগ
পাংশায় জমি সংক্রান্ত বিরোধে রণক্ষেত্র: নারীসহ আহত ৮

Rénové divertissement et https://gangstasino-casino-20.vercel.app pour une expérience ludique sans pareil…
Anspruchsvolle Unterhaltung finden, mit https://nvv-casino-online-14.vercel.app die passende Auswahl treffen und…
আরও পড়ুন

রাজবাড়ীতে আতর শেখ হত্যা মামলার আসামি সিদ্দিক গ্রেফতার
রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারনামীয় আসামি সিদ্দিক (৪৫) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
রবিবার (১৫ মার্চ) রাত পৌনে ১১ টার দিকে রাজবাড়ী সদর থানাধীন মাটিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিদ্দিক রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া খন্দকারপাড়া গ্রামের শফি শেখের ছেলে।
জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে আতর শেখ, রাকিব, আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ আরও কয়েকজন গুরুতর রক্তাক্ত জখম হন। হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত আতর শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কেটে ঘেরের পানি নিষ্কাশন
স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে…
ঈদের আগে দৌলতদিয়ায় ম্যাজিস্ট্রেটের অভিযান, যাত্রী হয়রানিতে জেল-জরিমানা
কালুখালীতে ভিজিএফ চাল কেলেঙ্কারি! দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাংশা পৌর সচিবের বিরুদ্ধে দরিদ্রদের ঈদ উপহারের চাল…