বগুড়ায় কন্টেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যায় ১৫ জনের বিরুদ্ধে মামলা
বগুড়ায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে নিহতের বড় ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে শেরপুর থানায় এই মামলা করেন। মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দুর্বৃত্তরা দ্বীন ইসলামের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যেই এই হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
সম্পর্কিত খবর
আল-হিকমাহ ট্রাস্টের উদ্যোগে মরহুম মোঃ রফিকুল ইসলামের স্মরণে ফ্রি চক্ষু…
বিদ্যালয় আছে, পড়াশোনার আগ্রহ আছে—শুধু নেই নিরাপদে সেখানে পৌঁছানোর পথ
বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
গলাচিপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২…
গলাচিপায় মাদকের বিরুদ্ধে ইউএনওর কাছে স্মারকলিপি
শিক্ষকের বুলিংয়ের অভিযোগ তদন্তের দাবি অভিভাবক নেতাদের

আরও পড়ুন

বগুড়ায় কন্টেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যায় ১৫ জনের বিরুদ্ধে মামলা
বগুড়ায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে নিহতের বড় ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে শেরপুর থানায় এই মামলা করেন। মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দুর্বৃত্তরা দ্বীন ইসলামের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যেই এই হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
সম্পর্কিত খবর
আল-হিকমাহ ট্রাস্টের উদ্যোগে মরহুম মোঃ রফিকুল ইসলামের স্মরণে…
বিদ্যালয় আছে, পড়াশোনার আগ্রহ আছে—শুধু নেই নিরাপদে সেখানে…
বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
গলাচিপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,…