ফাল্গুনের মেঠোপথে আগুনের শিখার মতো জ্বলে ওঠে পলাশ
বসন্তের আগমনী বার্তায় প্রকৃতি যখন নতুন সাজে সেজেছে, তখন গ্রামের মাঠে-ঘাটে শোভা পাচ্ছে পলাশ ফুলের অপরূপ লাল রঙ। ফাল্গুনের শুরুতে গাছের ডালে ডালে জ্বলে ওঠা এই ফুল মুগ্ধ করছে পথচারীদের মন। পাতা ঝরে যাওয়া ডালে আগুনের শিখার মতো লাল রঙের পলাশ ফুটে এখন গোটা পরিবেশকে করেছে প্রাণবন্ত।
গ্রামবাংলার বুক চিরে যেতে দেখা যায় মেঠো পথের দুপাশে অসংখ্য পলাশ গাছের সারি। নীল আকাশের নিচে বাতাসে দোল খাওয়া এই ফুল যেন বসন্তের শুরুর ঘোষণা দিচ্ছে সবাইকে। মাঠের পর মাঠ সবুজ আর আকাশে নীলের মাঝে পলাশের এই লাল আভা চোখে পড়ার মতোই হয়ে ওঠে।
শীতের বিদায় ঘণ্টা বেজে যাওয়ার সাথে সাথেই গ্রামের প্রকৃতিতে ভিন্ন রূপ দেখা যায়। শীতের শেষে প্রকৃতি যখন নতুন রূপে সাজতে শুরু করে, তখন পলাশের এই লাল রঙই হয়ে ওঠে প্রধান আকর্ষণ। এই দৃশ্য উপভোগ করতে অনেকেই ছুটে আসেন গ্রামের এই প্রাকৃতিক পরিবেশে।
সম্পর্কিত খবর
কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০…
অ্যান্টিভেনাম না দেওয়ার অভিযোগ, গলাচিপায় সাপে কাটা বিএনপি নেতার মৃত্যু
গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
‘আমার নাম ব্যবহার করে অনিয়মের সুযোগ নেই’— ক্ষতিগ্রস্তদের মামলা করার…
গলাচিপায় সংরক্ষিত বনের খালে বাঁধ দিয়ে মাছ শিকার, হুমকির মুখে…
পটুয়াখালী শহরের পতিতালয় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

ফাল্গুনের মেঠোপথে আগুনের শিখার মতো জ্বলে ওঠে পলাশ
বসন্তের আগমনী বার্তায় প্রকৃতি যখন নতুন সাজে সেজেছে, তখন গ্রামের মাঠে-ঘাটে শোভা পাচ্ছে পলাশ ফুলের অপরূপ লাল রঙ। ফাল্গুনের শুরুতে গাছের ডালে ডালে জ্বলে ওঠা এই ফুল মুগ্ধ করছে পথচারীদের মন। পাতা ঝরে যাওয়া ডালে আগুনের শিখার মতো লাল রঙের পলাশ ফুটে এখন গোটা পরিবেশকে করেছে প্রাণবন্ত।
গ্রামবাংলার বুক চিরে যেতে দেখা যায় মেঠো পথের দুপাশে অসংখ্য পলাশ গাছের সারি। নীল আকাশের নিচে বাতাসে দোল খাওয়া এই ফুল যেন বসন্তের শুরুর ঘোষণা দিচ্ছে সবাইকে। মাঠের পর মাঠ সবুজ আর আকাশে নীলের মাঝে পলাশের এই লাল আভা চোখে পড়ার মতোই হয়ে ওঠে।
শীতের বিদায় ঘণ্টা বেজে যাওয়ার সাথে সাথেই গ্রামের প্রকৃতিতে ভিন্ন রূপ দেখা যায়। শীতের শেষে প্রকৃতি যখন নতুন রূপে সাজতে শুরু করে, তখন পলাশের এই লাল রঙই হয়ে ওঠে প্রধান আকর্ষণ। এই দৃশ্য উপভোগ করতে অনেকেই ছুটে আসেন গ্রামের এই প্রাকৃতিক পরিবেশে।
সম্পর্কিত খবর
কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮…
অ্যান্টিভেনাম না দেওয়ার অভিযোগ, গলাচিপায় সাপে কাটা বিএনপি…
গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
‘আমার নাম ব্যবহার করে অনিয়মের সুযোগ নেই’— ক্ষতিগ্রস্তদের…
গলাচিপায় সংরক্ষিত বনের খালে বাঁধ দিয়ে মাছ শিকার,…