সিদ্ধিরগঞ্জে অভিযান, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার সোর্স বাবু

প্রাইম বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫৬ পিএম
সিদ্ধিরগঞ্জে অভিযান, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার সোর্স বাবু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে একটি বিদেশি পিস্তলসহ কুখ্যাত সন্ত্রাসী ‘সোর্স বাবু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি ওই এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...