বসন্তের শুভ আগমনে লাল পলাশের সমারোহে রঙিন প্রকৃতি
ফাল্গুনের হাওয়া বইতে শুরু হয়েছে বসন্তের আমেজ। শীতের জৌলুস কমে প্রকৃতি এখন নতুন সাজে সেজেছে। বসন্তের প্রথম মাস ফাল্গুনে প্রকৃতির এই রূপ বদলে দেশের মেঠো পথগুলো যেন হয়ে উঠেছে চোখ জুড়ানো দৃশ্যপট। এ সময় গ্রামের প্রান্তরে রাস্তার ধারে পলাশ গাছে গাছে ফুটেছে আগুন লাল রঙের ফুল।
দূর থেকে দেখলে মনে হয় যেন গাছের ডালে আগুন জ্বলছে। পাতা ঝরে যাওয়া কিংবা অল্প পাতার ভেতরে এসব ফুলের সমারোহ চোখে পড়ার মতো। কৃষকরা এখন মাঠে ব্যস্ত সময় পার করলেও বিকেলে ফিরে আসার পথে এই পলাশ ফুলের লালিমা তাদের ক্লান্তি দূর করে দেয়। প্রকৃতি প্রেমীদের ভিড় জমে এই দৃশ্য উপভোগ করতে।
বসন্তকাল উৎসবের ঋতু। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে এই ঋতু ও পলাশ ফুল ওতপ্রোতভাবে জড়িত। শীতের শেষে প্রকৃতি যখন নতুন রূপে সাজতে শুরু করে তখন এই লাল পলাশই প্রকৃতির রূপসজ্জার অন্যতম প্রধান অংশ। ঋতুর পরিবর্তনে বাতাসে এখন মিশে আছে ফুলের কোমল সুবাস যা মন ভরিয়ে দেয় আনন্দে।
সম্পর্কিত খবর
গলাচিপায় এসএসসি’র ফলাফলে উপজেলা সেরা লাইসা আনান।
কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০…
অ্যান্টিভেনাম না দেওয়ার অভিযোগ, গলাচিপায় সাপে কাটা বিএনপি নেতার মৃত্যু
গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
‘আমার নাম ব্যবহার করে অনিয়মের সুযোগ নেই’— ক্ষতিগ্রস্তদের মামলা করার…
গলাচিপায় সংরক্ষিত বনের খালে বাঁধ দিয়ে মাছ শিকার, হুমকির মুখে…