মাদারীপুরে নির্বাচন পূর্ব জব্দ ৪০ ককটেল ধ্বংস করল সেনাবাহিনী

প্রাইম বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩০ পিএম
মাদারীপুরে নির্বাচন পূর্ব জব্দ ৪০ ককটেল ধ্বংস করল সেনাবাহিনী

মাদারীপুরের কালকিনিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জব্দ করা ৪০টি ককটেল নিস্ক্রিয় করেছে সেনাবাহিনী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর এলাকায় একটি পরিত্যক্ত জমিতে নিরাপদভাবে এসব বিস্ফোরক ধ্বংস করা হয়।

জানা গেছে, নির্বাচনী আমেজ থাকাকালীন কালকিনির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করেছিল সেনাবাহিনী। বরিশাল সেনানিবাসের ক্যাপ্টেন পরশ মাহামুদের তত্ত্বাবধানে এবং কালকিনি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুন অর রশীদের নেতৃত্বে এ ধ্বংস অভিযান পরিচালিত হয়। হারুন অর রশীদ বোমা ডিসপোজাল বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।

বিস্ফোরক ধ্বংসের সময় কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনসহ পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে বিস্ফোরণের আগে আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলেন তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...