বিজ্ঞাপন

নির্বাচনের কারণে সীমিত পরিসরে টঙ্গীতে খুরুজের জোড়

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৪:৫৭ পিএম
নির্বাচনের কারণে সীমিত পরিসরে টঙ্গীতে খুরুজের জোড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নিরাপত্তার কারণে টঙ্গীতে খুরুজের জোড় অনুষ্ঠান এবার সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আয়োজনের অনুমতি প্রদান করে। প্রশাসনের পরামর্শক্রমে তুরাগ নদীর তীরে বিশাল সমাবেশের পরিবর্তে এবার খুরুজের জোড় সীমিত আকারে সম্পন্ন হচ্ছে।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, নির্বাচনের আগে বড় ধরনের জমায়েত এড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধকে গুরুত্ব দিয়েছেন তাবলিগের মুরুব্বিরা। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নতুন করে কোনো বিদেশি মেহমানকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এমনকি দেশের অন্যান্য জেলার সাথীদেরও কেন্দ্রীয়ভাবে আসার পরিবর্তে নিজ নিজ জেলা থেকেই তাবলিগের সফরে বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে আসা বিদেশিদের জন্য শুধুমাত্র বিদেশি খিত্তা ও টিনশেড মসজিদের মধ্যে এ কর্মসূচি সীমাবদ্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে টঙ্গীর মাঠে মাওলানা আহমদ লাট সাহেবসহ বিশ্বের প্রায় ৭০টি দেশের প্রায় দুই হাজার বিদেশি অতিথি অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের এসব মেহমান এ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আগামী রোববার বিশেষ দোয়ার মাধ্যমে তিন দিনব্যাপী এই খুরুজের জোড় আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...