বিজ্ঞাপন

জানাজায় সুরা ফাতেহা পাঠ কি ফরজ? জানুন ইসলামি বিধান

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৫:২৯ এএম
জানাজায় সুরা ফাতেহা পাঠ কি ফরজ? জানুন ইসলামি বিধান

জানাজার নামাজ ইসলামের একটি বিশেষ ইবাদত, যার মূল উদ্দেশ্য মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ বা দোয়া করা। তবে এই নামাজে সুরা ফাতেহা পাঠ করা ফরজ বা আবশ্যক কি না, তা নিয়ে মুসলিম উম্মাহর মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। কোরআন, সহিহ হাদিস এবং সাহাবা-তাবেয়িদের আমলের ওপর ভিত্তি করে বিশ্লেষণ করলে দেখা যায়, জানাজার নামাজে সুরা ফাতেহা পাঠ করা ফরজ নয়; বরং এটি মূলত একটি সামষ্টিক দোয়া।

সাধারণ নামাজের চেয়ে জানাজার নামাজের প্রকৃতি ভিন্ন, কারণ এতে রুকু, সেজদা বা তাশাহহুদ নেই। ইমাম মালেক (রহ.) বলেছেন, জানাজা মূলত দোয়াই। প্রখ্যাত তাবেয়ি আবুল আলিয়া (রহ.) বলেছেন, তিনি ভাবতেও পারেননি যে রুকু-সেজদাহীন নামাজে সুরা ফাতেহা পড়া হবে। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) স্পষ্ট জানিয়েছেন, জানাজায় নির্ধারিত কোনো কিরাত বা দোয়া নেই, বরং উত্তম দোয়া করাই এর মূল উদ্দেশ্য। হজরত আলী, আব্দুল্লাহ ইবনে ওমর ও আবু হুরায়রা (রা.)-এর আমলেও জানাজায় কোরআন তেলাওয়াত বা সুরা ফাতেহা পাঠের পরিবর্তে হামদ, দরুদ ও দোয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মদিনা ও কুফার মতো ইসলামি জ্ঞানের প্রধান কেন্দ্রগুলোতে জানাজায় সুরা ফাতেহা পড়ার প্রচলন ছিল না। যদিও সহিহ বুখারিতে হজরত ইবনে আব্বাস (রা.) এর জানাজায় সুরা ফাতেহা পাঠের কথা উল্লেখ আছে, তবে মুহাদ্দিসগণ বলেন, তিনি তা কিরাত হিসেবে নয়, বরং হামদ ও দোয়া হিসেবে পাঠ করেছিলেন। ইমাম তাহাবি (রহ.)-ও একই মত পোষণ করেছেন। তাই দোয়ার নিয়তে সুরা ফাতেহা পাঠ জায়েজ হলেও এটি ফরজ বা বাধ্যতামূলক নয়।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...