বিজ্ঞাপন

সুরা বাকারার আশ্চর্য ঘটনা: গরুর মাধ্যমে উন্মোচিত হত্যা রহস্য

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ৪:২৭ পিএম
সুরা বাকারার আশ্চর্য ঘটনা: গরুর মাধ্যমে উন্মোচিত হত্যা রহস্য

বনি ইসরাইল সম্প্রদায়ের এক রহস্যজনক হত্যাকাণ্ডের সমাধান হয়েছিল অত্যন্ত অলৌকিক পদ্ধতিতে। পবিত্র কোরআনের সুরা বাকারার ৬৭ থেকে ৭৩ নং আয়াতে বর্ণিত ঘটনায় একটি গরু জবাই করে তার অংশ দিয়ে নিহতের মরদেহ স্পর্শ করলে তিনি জীবিত হয়ে ওঠেন এবং নিজের হত্যাকারীকে শনাক্ত করে দেন। এই বিস্ময়কর ঘটনাটি মহান আল্লাহর অসীম কুদরত ও সত্য প্রকাশের এক অনন্য নিদর্শন হিসেবে চিহ্নিত।

ওই সম্প্রদায়ের এক ধনী ব্যক্তি নিহত হলে তার খুনিকে চিহ্নিত করা নিয়ে বিবাদ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে তারা হজরত মুসা (আ.)-এর শরণাপন্ন হন। আল্লাহর পক্ষ থেকে ওহি আসে যে, একটি গরু জবাই করে তার একটি অংশ দিয়ে লাশে আঘাত করতে হবে। তবে বনি ইসরাইলের লোকেরা এ নির্দেশ নিয়ে প্রশ্ন ও টালবাহানা শুরু করে। তাদের কৌতূহলের কারণে গরুটির বয়স, রং এবং বৈশিষ্ট্যের বর্ণনা ক্রমে কঠিন হয়ে পড়ে। আল্লাহ জানিয়ে দেন, গরুটি হবে মাঝারি বয়সী, গাঢ় হলুদ রঙের, সুন্দর দেখতে এবং কোনো শ্রমে নিয়োজিত নয়। শেষ পর্যন্ত এক মাতৃভক্ত দরিদ্র যুবকের কাছ থেকে বিপুল অর্থের বিনিময়ে তারা সেই দুর্লভ গরুটি সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

নির্দেশ অনুযায়ী গরুটি জবাই করার পর এর একটি টুকরো দিয়ে নিহতের দেহে স্পর্শ করা হলে ঘটে বিস্ময়। মৃত ব্যক্তিটি আল্লাহর কুদরতে জীবিত হয়ে উঠে এবং প্রকাশ করেন যে, তারই ভ্রাতুষ্পুত্র তাকে হত্যা করেছে। সত্য প্রকাশ হওয়ার পর তিনি পুনরায় মৃত্যুবরণ করেন। এ ঘটনা মানুষকে শিক্ষা দেয় যে, আল্লাহর নির্দেশ অনুযায়ী নিঃশর্ত আনুগত্য পালন করা কঠিন সমস্যা সমাধানের সহজ পথ। একইসাথে এটিও প্রমাণিত হয় যে, আল্লাহর সামনে কোনো অপরাধই গোপন থাকতে পারে না।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...