ষড়যন্ত্র প্রতিহত করতে গণনা শেষ পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান রিতার

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৯ এএম
ষড়যন্ত্র প্রতিহত করতে গণনা শেষ পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান রিতার

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, ভোট বানচালের ষড়যন্ত্র রুখতে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে। তিনি জানান, নির্বাচন প্রভাবিত করতে বিভিন্ন পাঁয়তারা চলছে, তাই নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে কেন্দ্র পাহারা দিতে হবে এবং শেষ ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সদর উপজেলার জাগীর ইউনিয়নের গাবতলী এলাকায় নির্বাচনি প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জনসভায় রিতা বলেন, মানিকগঞ্জের মানুষ ধানের শীষের ওপর অটুট বিশ্বাস রাখছেন। তিনি আশ্বস্ত করে বলেন, ধানের শীষ বিজয়ী হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ সুবিধা বৃদ্ধি এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. নুরতাজ আলম বাহার, গোলাম আবেদিন কায়সার, আফরোজা খান রিতার পুত্র সামিউল ইসলাম অর্ক, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদলসহ স্থানীয় নেতারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...