বিজ্ঞাপন

পাংশায় মানবসেবা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পাংশায় মানবসেবা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সাফল্যের ৫ বছর, গৌরবের ৫ বছর” শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় মানবসেবা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ১১টায় পাংশা উপজেলার রয়েল চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সংগঠনের নির্বাহী পরিচালক তাসকিন হাসান বর্ষণ এর সঞ্চালনায় উৎসবমুখর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাংশা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ বাকী বিল্লাহ ও রাজশাহী এভার কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সুমন আজিম।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মেহেদী হাসান, উপদেষ্টা শারমিন রেজা, রায়হান খান, সুজন সোহান সহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠান শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ ও ব্যাজ পরিয়ে সম্মান জানানো হয়। পরে বিগত পাঁচ বছরে মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সদস্যদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয় এবং কেক কাটার মধ্যদিয়ে সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় ।

উল্লেখ, মানবসেবা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ২০২১ সাল থেকে মানবতার সেবায় অবিরাম কাজ করে যাচ্ছে। তারা স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করছে, বিনামূল্যে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় করছে, অসহায় রোগীদের জন্য জরুরি সময়ে রক্তের ব্যবস্থা করছে। এছাড়াও সংগঠনটি খাদ্য সহায়তা, রমজানে ইফতার আয়োজন, ঈদ উপহার বিতরণ, শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

প্রাণবন্ত এই আয়োজনের মাধ্যমে মানবসেবা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন তাদের পাঁচ বছরের মানবিক যাত্রাকে স্মরণীয় করে রাখে এবং আগামী দিনের পথচলায় সমাজের অসহায় মানুষের পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...