রাজবাড়ীতে অসুস্থ পশু জবাইয়ের দায়ে মাংস ধ্বংস, কসাইখানা সিলগালা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অসুস্থ পশু জবাই ও অস্বাস্থ্যকর মাংস বিক্রয় প্রতিরোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধা হাটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে হাট এলাকার একটি কসাইখানায় অসুস্থ পশুর সন্ধান পাওয়া যায়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ১৭ ধারার আওতায় ভেটেরিনারিয়ান কর্তৃক উক্ত কসাইখানার সকল মাংস ভক্ষণ অনুপযোগী ঘোষণা করা হয়।
এছাড়া একই আইনের ১৮ ধারা অনুযায়ী ভক্ষণ অনুপযোগী ঘোষিত মাংস জনসম্মুখে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট কসাইখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
তবে অভিযান চলাকালে সংশ্লিষ্ট অপরাধীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গোয়ালন্দ উপজেলায় এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
দৃষ্টি আকর্ষণীয় সুযোগগুলির মাঝেও khelakoro -র আকর্ষণীয় দিকগুলি জানতে চান…
বিনামূল্যে খেলতে পারেন ৩৯,৭১২টিরও অধিক ক্যাসিনো স্লটের ডেমো।
আসল টাকার ব্ল্যাকজ্যাক সাইট এবং ২০২৬ সালের সেরা অনলাইন ব্ল্যাকজ্যাক…
আসল টাকার জন্য অনলাইন ব্ল্যাকজ্যাক: ২০২৬ সালের সেরা ১০টি ক্যাসিনো…
৩৬ বছর একই গ্রেডে এটিইওরা
এতিমখানার সম্পত্তি রক্ষায় মানববন্ধন, হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি

আরও পড়ুন