বিজ্ঞাপন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মিথ্যা অপবাদ দিয়ে শিশুকে মারধরের অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মিথ্যা অপবাদ দিয়ে শিশুকে মারধরের অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে মিথ্যা অপবাদ দিয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ূয়া মোঃ আফিফ শেখ (৯) নামে এক শিশুকে মারধর করার অভিযোগ উঠেছে প্রতি‌বেশীদের বিরু‌দ্ধে।

ভুক্তভোগী শিশু আফিফ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কুব্দী গ্রামের আজাদ শেখের ছেলে।

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারী) বিকেল ৫টার দিকে বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের কুব্দী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা আজাদ শেখ অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই প্রতিবেশী আবু বক্কার সিদ্দিকের ছেলে মোঃ সুমন শেখ (৩২) ও মোঃ আলতাব হোসেনের ছেলে ইয়ামিন শেখ (২২) তার ছেলেকে মিথ্যা ঘাস কাটার অভিযোগে মারধর করে এবং হত্যার চেষ্টা চালিয়েছে।

তিনি জানান, ঘটনার সময় মোঃ আফিফ বাড়ির পাশের নিজস্ব পুকুরপাড়ে খেলছিল। তখন অভিযুক্তরা তার জমি থেকে ঘাস কাটার মিথ্যা অভিযোগ এনে গালিগালাজ শুরু করে। একপর্যায় তারা হাতে থাকা কাঁচির হাতল দিয়ে শিশুটিকে আঘাত করে। এতে তার মাথার বিভিন্ন স্থানে জখম হয় এবং বাম চোখে আঘাত লেগে রক্ত জমাট বেঁধে যায়।
পরবর্তীতে শিশুটিকে হত্যার উদ্দেশ্যে তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম এগিয়ে আসলে অভিযুক্তরা তাকে কিল, ঘুষি ও লাথি মেরে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আহত শিশুটিকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...