লোডশেডিং নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, বিরোধীদের কঠোর সমালোচনা
দেশব্যাপী চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য জাতির কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেছেন যে, কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মিলনাদ ও সাহায্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় জ্বালানি খাতের সংকট নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সমালোচনার জন্য বিরোধীদলকে একহাত নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এলএনজি টার্মিনাল স্থাপন বন্ধ করায় এই সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার চীন ও মালয়েশিয়ার সহায়তায় তৃতীয় টার্মিনাল স্থাপনের চেষ্টা করছে, যার ফলে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।
বিরোধীদলের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান দিতে পারলে সরকার তা গ্রহণ করবে। তিনি বলেন, অপরদিকে বসে সমালোচনা করা সহজ, কাজে আসলে তা প্রমাণ করতে হবে। জনগণকে বিভ্রান্ত না করে বাস্তবমুখী পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান তিনি।
সম্পর্কিত খবর
জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও উন্নয়নের জোয়ার: কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক…
লোডশেডিং নিয়ে দুঃখ প্রকাশ, বিরোধীদের সমালোচনায় তোপ তারেক রহমানের
সংস্কার সুপারিশের ভাগ্যে ধুলো: প্রশাসনে বড় পরিবর্তনের অপেক্ষা
শাহজালালে সিআইআইডির অভিযান: ৪২ লাখ টাকার সোনা ও নিষিদ্ধ পণ্য…
বিদ্যুৎ-গ্যাস সংকটে তাৎক্ষণিক সমাধান নেই, দীর্ঘমেয়াদি পরিকল্পনা চান এমপি মিলন
পল্লবীতে ৯ লাখ মানুষের নিরাপত্তায় ১৫০ পুলিশ, থাকতে হয় গাদাগাদি…

আরও পড়ুন

লোডশেডিং নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, বিরোধীদের কঠোর সমালোচনা
দেশব্যাপী চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য জাতির কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেছেন যে, কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মিলনাদ ও সাহায্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় জ্বালানি খাতের সংকট নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সমালোচনার জন্য বিরোধীদলকে একহাত নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এলএনজি টার্মিনাল স্থাপন বন্ধ করায় এই সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার চীন ও মালয়েশিয়ার সহায়তায় তৃতীয় টার্মিনাল স্থাপনের চেষ্টা করছে, যার ফলে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।
বিরোধীদলের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান দিতে পারলে সরকার তা গ্রহণ করবে। তিনি বলেন, অপরদিকে বসে সমালোচনা করা সহজ, কাজে আসলে তা প্রমাণ করতে হবে। জনগণকে বিভ্রান্ত না করে বাস্তবমুখী পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান তিনি।
সম্পর্কিত খবর
জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও উন্নয়নের জোয়ার: কিশোরগঞ্জে…
লোডশেডিং নিয়ে দুঃখ প্রকাশ, বিরোধীদের সমালোচনায় তোপ তারেক…
সংস্কার সুপারিশের ভাগ্যে ধুলো: প্রশাসনে বড় পরিবর্তনের অপেক্ষা
শাহজালালে সিআইআইডির অভিযান: ৪২ লাখ টাকার সোনা ও…
বিদ্যুৎ-গ্যাস সংকটে তাৎক্ষণিক সমাধান নেই, দীর্ঘমেয়াদি পরিকল্পনা চান…
পল্লবীতে ৯ লাখ মানুষের নিরাপত্তায় ১৫০ পুলিশ, থাকতে…