হাজারীবাগে কিশোরী গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু
রাজধানীর হাজারীবাগের বাড্ডা নগর এলাকায় গৃহকর্মী হিসেবে কাজ করা কিশোরী লাইজু আক্তারকে (১৪) গলায় গামছা পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, বাড্ডা নগর ওয়াটার ট্যাঙ্কি সংলগ্ন ওই ছয়তলা ভবনের পঞ্চম তলায় কর্মরত ছিলেন লাইজু। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা চালায় সে। বিষয়টি টের পেয়ে বাসার লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নিয়ে আসা ইমরান হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক লাইজুকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, কী কারণে লাইজু এমন চরম পদক্ষেপ নিল তা তারা কিছুই জানতে পারেননি। নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সাটুবুনিয়া গ্রামে। তার বাবার নাম গোলাম মোস্তফা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।
সম্পর্কিত খবর
পল্লবীতে ৯ লাখ মানুষের নিরাপত্তায় ১৫০ পুলিশ, থাকতে হয় গাদাগাদি…
বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি: সাইফুল আলম খান মিলন
সোনা ও বিদেশি মদসহ ৪২ লাখ টাকার পণ্য জব্দ, শাহজালালে…
লোডশেডিং নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, বিরোধীদের কঠোর সমালোচনা
জনপ্রশাসন সংস্কারে স্থবিরতা: সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী ও বর্তমান সরকারের উদাসীনতা
মিরপুর ও কলাবাগানে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪৪ জন

আরও পড়ুন

হাজারীবাগে কিশোরী গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু
রাজধানীর হাজারীবাগের বাড্ডা নগর এলাকায় গৃহকর্মী হিসেবে কাজ করা কিশোরী লাইজু আক্তারকে (১৪) গলায় গামছা পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, বাড্ডা নগর ওয়াটার ট্যাঙ্কি সংলগ্ন ওই ছয়তলা ভবনের পঞ্চম তলায় কর্মরত ছিলেন লাইজু। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা চালায় সে। বিষয়টি টের পেয়ে বাসার লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নিয়ে আসা ইমরান হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক লাইজুকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, কী কারণে লাইজু এমন চরম পদক্ষেপ নিল তা তারা কিছুই জানতে পারেননি। নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সাটুবুনিয়া গ্রামে। তার বাবার নাম গোলাম মোস্তফা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।
সম্পর্কিত খবর
পল্লবীতে ৯ লাখ মানুষের নিরাপত্তায় ১৫০ পুলিশ, থাকতে…
বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি: সাইফুল আলম…
সোনা ও বিদেশি মদসহ ৪২ লাখ টাকার পণ্য…
লোডশেডিং নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, বিরোধীদের কঠোর সমালোচনা
জনপ্রশাসন সংস্কারে স্থবিরতা: সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী ও বর্তমান…
মিরপুর ও কলাবাগানে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪৪…