সোনা ও বিদেশি মদসহ ৪২ লাখ টাকার পণ্য জব্দ, শাহজালালে তল্লাশি

প্রাইম বার্তা অনলাইন
১৬ আগস্ট ২০২৬ ৮:২৬ এএম
সোনা ও বিদেশি মদসহ ৪২ লাখ টাকার পণ্য জব্দ, শাহজালালে তল্লাশি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)-এর অভিযানে সোনা, বিদেশি মদ ও নিষিদ্ধ ওষুধসহ প্রায় ৪২ লাখ টাকার পণ্য জব্দ করা হয়েছে। শনিবার বিমানবন্দরের সি-শিফটে দায়িত্বরত কর্মকর্তারা চারটি ভিন্ন ফ্লাইটে এ অভিযান পরিচালনা করেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক যাত্রীর ট্রলি তল্লাশি করে ১৩৩ গ্রাম সোনা ও ২ হাজার ৫৮৯ পিস ওষুধ উদ্ধার করা হয়। ওই যাত্রীর ট্রলির বিশেষ তৈরি গোপন স্থানে সোনা এবং লাগেজে অনুমতিপত্রহীন ওষুধগুলো লুকানো ছিল। এই দুই পণ্যের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানা গেছে।

এছাড়া এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭ ফ্লাইটে আসা যাত্রী জনি মিয়ার কাছ থেকে ৬ লিটার গ্রান্টস ব্র্যান্ডের বিদেশি মদ এবং এমিরেটসের ইকে-০৫৮৬ ফ্লাইটের যাত্রী মো. মিজানুর রহমানের লাগেজ থেকে ২৯ কার্টন সিগারেট ও ৭০৮ পিস সিরাম জব্দ করা হয়। এর আগে অভিযানে ৫১ কার্টন সিগারেট ও ৩১ কেজি নিষিদ্ধ ক্রিমও উদ্ধার করা হয়েছে। জব্দকৃত সব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৪২ লাখ ৮৮ হাজার টাকা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...